অধ্যায় ৩.২: ডিজিটাল ডিভাইস - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (১-৪০) ১. সত্যক সারণি কী? উত্তর: যে সারণির মাধ্যমে লজিক সার্কিটের ইনপুট ও আউটপুটের অবস্থা প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণি বলে। ২. মৌলিক উপপাদ্য কী? উত্তর: বুলিয়ান অ্যালজেবরায় যোগ ও গুণের ক্ষেত্রে যেসব সাধারণ নিয়ম মেনে চলা হয় সেগুলোকে মৌলিক উপপাদ্য বলে। ৩. বুলিয়ান অ্যালজেবরা কী? উত্তর: ইংরেজ গণিতবিদ জর্জ বুল লজিক ও গণিতের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে নতুন এক ধরনের গণিত উদ্ভাবন করেন তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে। ৪. বুলিয়ান স্বতঃসিদ্ধ কী? উত্তর: বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক যোগ ও গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম মেনে চলা হয় তাদের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। ৫. বুলিয়ান দ্বৈতনীতি কী? উত্তর: বুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত সকল বৈধ সমীকরণে ০ ও ১ এবং AND ও OR বিনিময় করে যে নতুন সমীকরণ পাওয়া যায় তাকে দ্বৈতনীতি বলে। ...