তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন সম্ভার অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ১. জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. বিশ্বগ্রাম কী? উত্তর: বিশ্বগ্রাম হলো এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক কমিউনিটির মতো বসবাস করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। ২. তথ্য প্রযুক্তি কী? উত্তর: তথ্য সংগ্রহ, এর সত্যতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আধুনিকীকরণের সাথে জড়িত প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলে। ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? উত্তর: তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ ব্যবস্থার মেলবন্ধনে যে প্রযুক্তি গড়ে উঠেছে, যার মাধ্যমে তথ্য আদান-প্রদান সহজতর হয়, তাকে ICT বলে। ৪. যোগাযোগ প্রযুক্তি কী? উত্তর: এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হলো যোগায...
Comments
Post a Comment